Saturday, January 9, 2016

বিবর্তনে 'পিক'


(১)~ পিক ~ বলতে পানের পিক-কেই বুঝাতো- এই ফেবুকা (ফেসবুক কালচার) আসার আগে। অনেক জায়গায় লিখাও থাকতোঃ "এইখানে পানের পিক ফেলিবেন না।"
(২) অভিধান কী বলে? - [[পিক [pika] বি. 1 চিবানো পানের রস; 2 থুতু।]]
(৩) আর এখন "পিক" এর মানে ভিন্ন; ইংরেজি "পিকচার" ফেবুকাতে "পিক" হয়ে গেছে। এমনকি পিক-এর আসল অর্থ আজকের ফেবুপ্র (ফেসবুক প্রজন্ম) জানতেও পারবে না।
(৪) মজার ব্যাপারঃ ছবিতে মন্তব্য আসতে দেখা যায়ঃ "দারুণ পিক" "সুন্দর পিক" আরো এখানে প্রকাশ অযোগ্য বিশেষণ। কিন্তু মন্তব্য যাই হোক, সাথে পিক শব্দটি থাকবে। ~~~ এটা খুবই ভালো; কারণ যার পিক সে তো আর অরিজিনাল পিক দিচ্ছে না। বেশির ভাগ ক্ষেত্রেই "এডিট" খপ্পরে পড়ে তা ব্যক্তির প্রতিচ্ছবিকে পেছেনে ছুঁড়ে ফেলে কেবলই "পিক" এ রূপ নেয়!!
(৫) হায় পিক!!!
‪#‎অণুঅনুভব‬
২০১৬০১০৮

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়