Wednesday, June 17, 2015

দুর্জয় বাংলা - সো আ প


দুর্জয়বাংলার পরিচালক – সোহেল আহমেদ পরান ছোটবেলা থেকে লেখালেখির সাথে জড়িত।স্কুলজীবন থেকেই স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকায় লিখতেন তিনি। ঢাকার দৈনিক আজাদ, বাংলার বাণী, ইত্তেফাক, বাংলাবাজার পত্রিকায় তাঁর অনেক লেখা প্রকাশিত হয়েছে। পাশাপাশি গাজীপুরের গণমুখ পত্রিকায় করতেন সাংবাদিকতা। ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর পেশাগত ডিগ্রি এমবিএ ও মানবসম্পদ-ব্যবস্থাপনায় ডিপ্লোমা অর্জন করেন। বর্তমানে তিনি একটু গ্রুপ অব কোম্পানীজ এ হেড অব এইচ আর এন্ড এডমিন হিসেবে কর্মরত আছেন। লেখালেখিতে  দীর্ঘ বিরতির পর আবার তিনি লিখছেন বছর দুই থেকে। কবিতার পাশাপাশি তিনি গল্প, সমকালীন ছড়া ও নিবন্ধ লিখে থাকেন। বিশেষ করে – বাংলা লিমেরিক নিয়ে তাঁর ব্যতিক্রমী চিন্তা রয়েছে। তিনি অনেক লিমেরিক লিখেন। শুধু ব্যঙ্গ নয়; সময়কে লিমেরিকে তুলে আনা তাঁর  লক্ষ্য। সোহেল আহমেদ পরান অনলাইন সাহিত্য ম্যাগাজিন জলছবি বাতায়ন’র নির্বাহী সম্পাদক এবং বন্ধুব্লগ’র সাহিত্য-সম্পাদকের দায়িত্বও পালন করছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক। সম্মিলিত প্রকাশনার মধ্যে রয়েছেঃ কোমল গান্ধার (কাব্যগ্রন্থ) ও মুক্তিযুদ্ধ ও অন্যান্য গল্প (গল্পগ্রন্থ)। 

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়