স্বয়ংক্রিয় ডিজিটালে
চলছে না তো গাড়ি,
সিগন্যালে দাঁড়িয়ে আছে
সারির ওপার সারি।
ভীষণ গরম, যাত্রীসকল
ঘেমে-নেয়ে নাকাল,
এক্সপেরিমেন্ট ট্রাফিক রুলের
ফলটা বুঝি মাকাল!
ঢাকাই ট্রাফিক করতে সচল
একটু মাথা ঘামান,
বুদ্ধি দিয়ে বাঁচান ট্রাফিক
নয় দাগিয়ে কামান।
-
১৯/৫/১৫
No comments:
Post a Comment