Monday, April 20, 2015

তোমার কাছে অনেক ঋণ আমার

তোমার কাছে  অনেক ঋণ আমার
অনেক দায়ের বোঝা
রোজকার বাসভাড়া বাঁচাতে দীর্ঘ পথ পায়ে হেঁটে
ঘড়ির কাঁটায় টাইমকীপারের খাঁচায় তোমার উপস্থিতি
বেতন কেটে দেয়ার ভয়
সুপারভাইজারের আযাচিত গালি
সুযোগ-সন্ধানী পুরুষ সহকর্মীর খুবলা-দৃষ্টি
অশ্লীল ছুঁয়ে দেয়া
তোমার শ্রমে,
তোমার ঘামে
তোমার শিল্পকর্মে
সোনা-ফলা সম্মান আজ আমার দেশের
অথচ বিনিময়ে অচল তামা-ই থাকে তোমার ঘটে পরিশেষে
তোমার কাছে  চিরঋণী আমি
হে বাংলার সোনালি পোশাক-শিল্পী।
--
২০/৪/২০১৫

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়