Sunday, February 8, 2015

বন্ধু ওরে

বন্ধু ওরে
তুই কি আমার প্রিয় শার্টের বোতাম হবি?
সারাটিক্ষণ
এই বুকেতে ভালোবাসায় জড়িয়ে রবি।


বন্ধু ওরে
তুই কি আমার চোখের কোণের দৃষ্টি হবি?
তোরই তরে
জগৎ দেখে দৃষ্টিহারা হবে কবি।

বন্ধু ওরে
তুই কি আমার রাত্রিবেলার জ্যোৎস্না হবি?
তোকে মেখে
প্রাণ জুড়াবে,  মুগ্ধ হবে রোশনা সবি ।

বন্ধু ওরে
তুই কি আমার সকাল বেলার আকাশ হবি?
স্নিগ্ধতা তোর
হৃদয় ছুঁয়ে দৃষ্টি তোরণ ভরবে যবি।

বন্ধু ওরে
তুই কি আমার জানলা পাশের গাছটি হবি?
বাড়িয়ে দু'হাত
স্পর্শে তোরই সবুজপাতার অবুঝ ছবি।

বন্ধু ওরে
তুই কি আমার প্রিয় কবির কাব্য হবি?
তার দ্যোতনায়
ভালোবাসায় হৃদয় ভরে দ্রাব্য হবি।

বন্ধু ওরে
তুই কি আমার গল্পে আঁকা দীপটি হবি?
জ্বালবে আলো
খুব আদুরে সময়বিশেষ আবার ভবি।

বন্ধু ওরে
তুই কি আমার পদ্য লেখার নিপটি হবি?
তোর আঁচড়ে
স্বপ্ন-পৃথ্বী; নয়তো এটা গান আজগবি।

বন্ধু ওরে
তুই কি আমার দেশের ভূমি, ভাষা হবি?
তোর বুকেতে
বিছান আমার; মন-হৃদয়ের আশা হবি।

বন্ধু ওরে
তুই কি আমার হৃদয় বাড়ির রানী হবি
তোর বুকেরই
সৌরভেতে গলি আমি,  আমি দ্রবি।
--
ঢাকা
২০১৫০১২৭

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়