আগের দিনে আড্ডা হতো
চায়ের কাপে ঝড়-তোলা
সময়-কাঁটা চলতো শুধু
আড্ডাবাজরা ঘরভুলা ।
রাজনীতি আর লেখালেখি
কিংবা দিনের মূলখবর
জমিয়ে তুফান, ঘামিয়ে দেহ
জম্পেশ আড্ডা খুব জবর।
কথাযুদ্ধ, তর্ক হতো
ভাঙ্গার আগে বন্ধুসব
সৃষ্টি বহু দেখতো আলো
মিলিয়ে শেষে কলরব।
আজকে দেখি নেটে বসে
আড্ডা চলে ভার্চুয়াল
দূরত্ব নয় বাঁধা কোনো
ব্যবহার নেই কার চোয়াল।
কফির ঘ্রাণ আর চায়ের স্বাদ
থাকে আড্ডায় অধরা
হৈ-হুল্লুড়ে সেই আড্ডাটা
ইথার আড্ডায় তাই মরা।
(ছবিঃ ইন্টারনেট)
##২০১৪০৬২০##
No comments:
Post a Comment