Monday, February 17, 2020

ধুত্তরি


ডেকে যখন পাইনে কোনো উত্তর'ই,
মনের ভেতর লাগে বেজায় ধুত্তরি,
বোঝে সে, বোঝে না কেউ
মেজাজখানা চড়ে যে হয় সত্তর'ই।
#পরানেরকথা 
#অণুঅনুভব

ডাক



ডেকে তোরে পাইনে ওরে
তাই বলে কি ছাড়বো ডাকা?
মনের ঘরে যতন করে
তুই রতনের আসন রাখা। 
~
#অণুঅনুভব

Sunday, February 16, 2020

পঁচন



ভণ্ডামি আজ স্মার্ট যে বেজায়
সৌখিন সাজ ও সজ্জায়,
কথাবার্তা চকচকে বেশ
পঁচন কাজ ও মজ্জায়।
~
#পরানেরকথা

Friday, February 14, 2020

হায় বসন্ত





বসন্ত



আজ দেখি সব ফুলেল বাতাস
আজ কি তোমার বসন্ত?
মন আকাশে রঙিন ঘুড়ি 
সময় কি সব রস অন্ত? 
#অণুঅনুভব

Tuesday, February 11, 2020

উল্টা ধারা


সময় বেজায় উল্টা ধারা
সবই বেঠিক ভুলটা ছাড়া,
সত্য কাঁদে পেছনবাড়ি
রঙিন মেকি খোলটা ছাড়া।
#অণুঅনুভব

Monday, February 10, 2020

জন্মদিনে



আজকে আমার জন্মদিনে 
সবার তরে ভালোবাসা, 
দীপ্ত রাখি হৃদয় বাতি
ব্যাপ্ত থাকে আলো আশা।

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়