Friday, January 31, 2020

ভুল বোঝা



অণু কবিতা
||
ভুল বুঝে এক, ভুল বুঝে দুই
বাড়ে ভুলের বোঝা,
ভুলবোঝা-বিষ নামবে কীসে
নেই যে এমন ওঝা!
#অণুঅনুভব

শরীর



'ভালোবাসি' বলেই যখন 
শরীরটাকে টানে,
প্রেমিক নয় সে- জেনো মেয়ে
ভণ্ড সে ধ্যানজ্ঞানে।
#অণুঅনুভব 
#পরানেরকথা

Thursday, January 30, 2020

কেমন আছো


জানতে চেয়ে 'কেমন আছো'
মিছেই করা বিব্রত! 
'কথার কথা' বলে সবাই
মানে মনের কি ব্রত?
#অণুঅনুভব 
#পরানেরকথা

Tuesday, January 28, 2020

দক্ষতা


দক্ষ


অবিমৃশ্য



ভাঁড়ের পিঠে সওয়ার এখন বিশ্ব
চামচাসকল চেঁচায় 'কি জোস দৃশ্য'
জীবনযাপনের ঘাঁটে
সময় পিছনে হাঁটে
কালেরকাহন ঠেকে অবিমৃশ্য!
#লিমেরিক #কালেরকাহন

Sunday, January 26, 2020

মায়ার টানে



মায়ার ছায়ায় দিন কেটে যায়
মায়ার স্বরূপ কে জানে?
মায়ার পাখি কায়ায় রাখি
সবই তো মায়ার টানে।

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়