Tuesday, December 31, 2019

ঊনিশ বিশ



ভাবনা এতো কীসে?
আজ এবং কাল মিশে,
সময় চাকা দিচ্ছে পাড়ি
ঊনিশ থেকে বিশে। 
#অণুঅনুভব 
#পরানেরকথা

শেষেরপ্রান্তে



শেষের প্রান্তে শুরুর রবি
ঝলোমলো হাসে,
দুঃখ, শোক আর গ্লানি যতো
আপন আলোয় নাশে।
#অণুঅনুভব
#পরানেরকথা

বছরশেষে



বছর শেষে কাছে এসে
বললো 'সময়' একটু হেসে,
'চলো কাটাই আগত দিন'
পূর্ণ পরান ভালোবেসে।
#পরানেরকথা 
#অণুঅনুভব

Monday, December 30, 2019

পরিযায়ী





অনুক্ষণই আছি ঘিরে
নইতো কভু পরিযায়ী‚
মন হৃদয়ের শুভ্র সুতোয় 
সময় জীবন গড়ি তাই-ই।
~
#অণুঅনুভব

তিনি



তিনি ম্যালা ভাবে থাকেন
স্বার্থ এবং লাভে থাকেন
ভাণভণিতার পোশাক পরে
অলীক দিবা খাবে থাকেন। 
~
#অণুঅনুভব

Saturday, December 28, 2019

অভিমান


অনুভূতি ভোঁতা করে
বাঁচাই এখন সারকথা, 
অভিমানের দিন ফুরোলো
কেউ ভাবে না তার কথা। 
#পরানেরকথা 
#অণুঅনুভব


অণু বোধ



পরান যখন পোড়ে
রয় কি দেহ দূরে?
কাঁতর হৃদয় কাঁদে
অণু বোধের ঘোরে!
#অণুঅনুভব 

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়