Friday, January 20, 2017

Facebook - January 19, 2016

তোমার পরিযায়ী মনের স্থিতাবস্থা খুব কমই দেখেছে সময়। বিন্দুসম সুখতা বিহারের হাতছানিতেও তুমি পায়ে দলেছো হৃদ্যবোধ । বদলেছো মন । বারবার । সময়ের শেষ বিন্দুতে তোমার কী "রূপ" হবে ... একবার ভেবেছো নদীতা?
#অণুঅনুভব


পরিযায়ী পাখি তুমি
ভাববো না আর তোমার তরে,
তোমার আকাশ বিশাল অনেক
আমার বাস তো ছোট্ট ঘরে।
#অণুঅনুভব 



মাঘের শীত!
কাঁপছে ভিত
কম্প- ঠোঁটে
শীতের গীত !!



We never get what we want
We never want what we get
We never have what we like
We never like what we have.
.....thats life. Is that life???



I believe.... I do believe


 

Sunday, January 15, 2017

#অণুঅনুভব

মায়ায় হাসি মায়ায় কাঁদি
মায়ার বাঁধন হৃদে,
মায়ায় মরি মায়ায় বাঁচি
নয় তা ভোলা সিধে।
#অণুঅনুভব
20160115

#অণুঅনুভব

দিন কি রাতে তুই ভালো থাক
সুখ ছুঁয়ে যাক নীড়ে,
আঁধার-ছায়া হয়ে আমি
নাইবা এলাম ফিরে।
#অণুঅনুভব
20160115

অণু

তোমার যতো প্রতিশ্রুতি
ঠেকে শেষে অতি শ্রুতি
[অণু অনুভব]

সময় কথা

মিথ্যেবলা আজ আর কোনো
দোষের না
সত্যবলা কেবল যেনো
হুঁশের না ||

০৮ জানুয়ারি ২০১৫ 

সময় কথা

ইয়াবার কারখানা বাড়ছে দেশে
রাজধানীতে‚
নেশার এই কালো থাবা কষ্ট হয়
আজ মানিতে।-



০৮ জানুয়ারি ২০১৭ 

কালের কাব্য

সেই ছেলেটি হায়
শুধু গালি খায়:
"তুমি একটা ইম্পসিবল
তোমায় দিয়ে ডিম পসিবল"


হায়! ছেলেটি হাসে
তবু ভালোবাসে
"ও আচ্ছা ইম্পসিবল?
ভীষণ ভালো থীম পসিবল।

লেট'স মেইক এ স্টোরি
উইথ লাভ এন্ড গ্লোরি।"
~
[২০১৭০১০৮/১৪৪৭]
(বাস যাত্রায় লিখা)

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়