Wednesday, November 30, 2016

সোহেল আহমেদ পরান



সোহেল আহমেদ পরান ভালুকার ছায়া সুনিবিড় কাশর গ্রামের সন্তান।ছোটবেলা থেকে লেখালেখির সাথে জড়িত।স্কুলজীবন থেকেই স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকায় লিখতেন তিনি। ঢাকার দৈনিক আজাদ, বাংলার বাণী, ইত্তেফাক, বাংলাবাজার পত্রিকায় তাঁর অনেক লেখা প্রকাশিত হয়েছে। পাশাপাশি গাজীপুরের গণমুখ পত্রিকায় করতেন সাংবাদিকতা। ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর পেশাগত ডিগ্রি এমবিএ ও মানবসম্পদ-ব্যবস্থাপনায় ডিপ্লোমা অর্জন করেন। সরকারি ও বেসরকারি জব করছেন অনেকদিন। বর্তমানে একজন ফ্রীল্যান্স লেখক ও গবেষক হিসেবে সুনাম অর্জন করেছেন। বিশ্বের বৃহত্তর আর্টিকেল গ্যালারি ‘এজাইন আর্টিকেল ডট কম’ এর একজন এক্সপার্ট অথর তিনি।
বাংলা গল্পকবিতা লেখালেখিতে দীর্ঘ বিরতির পর আবার তিনি লিখছেন বছর দুই থেকে। কবিতার পাশাপাশি তিনি গল্প, সমকালীন ছড়া ও নিবন্ধ লিখে থাকেন। বিশেষ করে – বাংলা লিমেরিক নিয়ে তাঁর ব্যতিক্রমী চিন্তা রয়েছে। তিনি অনেক লিমেরিক লিখেন। শুধু ব্যঙ্গ নয়; সময়কে লিমেরিকে তুলে আনা তাঁর  লক্ষ্য। সৃজনশীল লেখালেখি করে বেশকিছু স্বীকৃতিও পেয়েছেন। সোহেল আহমেদ পরান অনলাইন সাহিত্য ম্যাগাজিন জলছবি বাতায়ন’র নির্বাহী সম্পাদক ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক। সম্মিলিত প্রকাশনার মধ্যে রয়েছেঃ কোমল গান্ধার (কাব্যগ্রন্থ) ও মুক্তিযুদ্ধ ও অন্যান্য গল্প (গল্পগ্রন্থ)। 

টিপু 

Tuesday, November 29, 2016

অণু - মোহর

বদ-বরণে শতেক তোরণ
লম্বা গাড়ির বহর,
কিছু মানুষ দেখেই ধন্য
মুখে আঁটা মোহর।

Monday, November 28, 2016

অণু অনুভবঃ তুই


তুই যে আমার ঘৃণায় থাকিস
থাকিস ভালোবাসায়,
ভীষণ আঁধার হয়ে বেড়াস
ডাকিস আলো আশায়।
~
#অণুঅনুভব [২০১৬১১২৮/২০৪০]

শেখার জন্য গঠনমূলক মন্তব্য/সমালোচনা


(১) আমাদের মধ্যে কেউ কম জানি; কেউ একটু বেশি জানেন। আমরা কেউই কিন্তু সবজান্তা নই। অনলাইন/ ফ্রীল্যান্সিং এক বিশাল জগত। সবজান্তা হওয়া এখানে প্রায় অসম্ভব। তাছাড়া, এ জগতের সবকিছু দ্রুত পরিবর্তনশীল। আজ যা আছে কাল দেখা যাবে তা নেই। তাই প্রতিদিন শিখতে হয়।
(২) শেখার জন্য কেউ 'শূন্য' থেকে শুরু করে। কেউবা বেসিক-জ্ঞান নিয়ে।
(৩) নতুন কিছু শেখার জন্য তাই পারস্পারিক আলোচনা/অংশগ্রহণ/মন্তব্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সেই আলোচনা বা মন্তব্য হতে হয় গঠনমূলক। একজন যা জানেন, তা শেয়ার করলে অন্য যেজন জানেন না, তিনি জানতে পারেন।
(৪) আজ একটা পোস্ট দেখলাম। উইন্ডোজ ১০/এসইও। সেখানে অনেকের হাস্যরসাত্মক মন্তব্যগুলো হতাশাজনক। যিনি পোস্ট দিয়েছেন, হয়তো বিষয়টি ক্লিয়ারলি জানেন না, তাই দিয়েছেন। নিশ্চয়ই হাসির পাত্র হতে নয়। একে অন্যকে সহায়তা করল কি ভালো হয় না?
~~
|| Start where you are. Use what you have. Do what you can.
- Arther Ashe ||
*****

Saturday, November 26, 2016

অণু অনুভবঃ পরান পোড়ে



জ্বরে যখন গা পোড়ে যায়
ছুঁয়ে তো বেশ যায় বোঝা,
ভীষণ যখন পরান পোড়ে
চিত্তে নেয়া নয় সোজা!
~
[২০১৬১১২৬/১৭৪৪]

Friday, November 25, 2016

অণু অনুভবঃ প্রতিকৃতি



শুদ্ধ তো খুব প্রতিকৃতি
ভাণ ভণিতা
মন খনি তা
সুবর্ণতে যতিপ্রীতি!
~
[২০১৬১১২৫/১৪৪৭]


বাংলা


Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়