Sunday, June 19, 2016

পরানেরকথা‬

হন্যে খুঁজে মূল্যবোধ?
সে তো নিজেই ভুললো বোধ!
দুষ্টাচারের কঠিন ফাঁদে
কাঁটাতারে ঝুললো বোধ!
‪#‎অণুঅনুভব‬ ‪#‎পরানেরকথা‬
[২০১৬০৫২৪/১৫৪৯]

সময় কথা

হাবভাবে সে পামেলা
সব ভাবে সে ঝামেলা
নিজের দোষ দেখে না সে
যদিও আছে তা ম্যালা!
[২০১৬০৫২৬/০৭২১]

অণু অনুভব

কান নিয়ে ভাণ নয়
আর মিছে ফান নয়
ছিঃ ছ্যাঃ কানাকানি!
কান গেলে মান যায়
কেউ ইস্যু ঘ্রাণ পায়
পিছে হানাহানি।
-
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৫২৬/১৪১৭]
‪#‎কান‬

সময় কথা

আগের দিনের 'পতি', 'স্বামী'
ডিজিটালে 'হাবি",
হাবিজাবির জীবন নিয়েই
যায় খেয়ে সে খাবি।
‪#‎অণুঅনুভব‬ ‪#‎সময়কথা‬
[২০১৬০৫২৬/১৫৪৫]


Relevant earlier post:
আগের দিনের 'লক্ষ্মী, প্রিয়া'
এ সময়ে 'হেই বেবী',
'বিএফ' শুধু 'জিএফ' খোঁজে
সুদূর অতীত সেই 'দেবী'।
#অণুঅনুভব #সময়কথা
[২০১৬০৫২৩/১০২৭]

পরানের কথা

যশ ও রসের পরচর্চা
এ সময়ের বড়ো চর্চা
অন্যের ক্ষতির জন্যে রাজি
দিতে যদি ধরো খরচা!!
‪#‎পরচর্চা‬
‪#‎অণুঅনুভব‬ ‪#‎পরানেরকথা‬
[২০১৬০৫৩০/১৪৩২]

সময় কথা

লেখাপড়া আর পরীক্ষা
সবই যখন লাইভ,
প্রশ্ন তোলা অবান্তর তো
"এই জিপিএ ফাইভ?
=৩০/৫/১৬

বইপড়া বিনাশ


সেলফোনে কল দিয়ে প্রিয় লেখক ইমদাদুল হক মিলন বললেন, তাঁর বইয়ের অডিও. ভার্সন মোবাইল ফোনে শোনা যাবে।
খুব কষ্ট পেলাম। বই পড়ে কতো রাত পার করে দিয়েছি। নতুন বউকে পর্যন্ত ইগ্নোর করেছি ।
এরপর আর বইপড়া শব্দটি জীবিত থাকবে কতোদিন জানি না।
-
[একজন ব্যাকডেটেড]
৩১/৫/১৬ 

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়