Sunday, May 29, 2016

অণু অনুভব

Your pillow hard-stone
Silk-soft is mine..
My heart goes rock-stiff
Easy rhyme is thine.
||
তোমার বালিশ শক্ত পাথর
আমারটা বেশ তুলতুলে,
তোমার হৃদয় কোমল-গীতি
কঠিন আমার - মূল ভুলে।

‪#‎Weefeel‬ [20160528/1251]

কান

কান নিয়ে ভাণ নয়
আর মিছে ফান নয়
ছিঃ ছ্যাঃ কানাকানি!
কান গেলে মান যায়
কেউ ইস্যু ঘ্রাণ পায়
পিছে হানাহানি।
-
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৫২৬/১৪১৭]
‪#‎কান‬

সময় কথা

হাবভাবে সে পামেলা
সব ভাবে সে ঝামেলা
নিজের দোষ দেখে না সে
যদিও আছে তা ম্যালা!
[২০১৬০৫২৬/০৭২১]

পরানের কথা

হন্যে খুঁজে মূল্যবোধ?
সে তো নিজেই ভুললো বোধ!
দুষ্টাচারের কঠিন ফাঁদে
কাঁটাতারে ঝুললো বোধ!
‪#‎অণুঅনুভব‬ ‪#‎পরানেরকথা‬
[২০১৬০৫২৪/১৫৪৯]

সময় কথন

জোস একটা পোজ রে ব্রো
স্ট্যাটাস হবে জম্পেশ!
টাইম কই দেখবো আমি
দম আছে কি দম শেষ!!
‪#‎সময়কথন‬
[২০১৬০৫২২/১০৩১]

Tuesday, May 24, 2016

মনের কথা


মনের কথা কেউ জানে না
কেউতো মনের ঢেঊ জানে না
কোন পথে যে গতি?
সজল কিবা সলাজ ভূমে
কি পাহাড় কি নগর চুমে
যায় না বুঝা রতি!

সেই মনেরে বৃত্তে ভরে
সবকিছুতে জিততে ঘরে
হয় মননের ক্ষতি,
মনপাখিকে মুক্ত করে
ভালোবাসা যুক্ত করে
যাক হয়ে সব ব্রতী।
 -
২০১৬০৫১৮/ঢাকা 

 

Monday, May 23, 2016

অণু অনুভব- সময়কথা



আগের দিনের 'লক্ষ্মী, প্রিয়া'
এ সময়ে 'হেই বেবী',
'বিএফ' শুধু 'জিএফ' খোঁজে
সুদূর অতীত সেই 'দেবী'।
# অণুঅনুভব #সময়কথা
[২০১৬০৫২৩/১০২৭]
 

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়