Saturday, April 23, 2016

প্রতীক্ষা

ভালোবাসাহীন দীর্ঘ তপ্ত খরা
হৃদয়-জমিন শতধা চৌচির
তোমার আমার হিংসের কালো মেঘ গলে
শুচিস্নিগ্ধ বৃষ্টি নামুক না ধরায়!
-
২০১৬০৪২৩/১১১০

Wednesday, April 20, 2016

লিমেরিকঃ ইস্যু

আহা ইস্যু উঁহু ইস্যু- ইস্যুর কোনো অন্ত নাই
কিছু ইস্যু ফোকলা হাসে- মুখে তাদের দন্ত নাই
মূলা ইস্যু ঝুলা ইস্যু
কিছু ভারি খোলা ইস্যু
ইস্যুর পেটে ইস্যু লুকায়- সমাধানে মন তো নাই।
-
[২০১৬০৪২০/২১২৫]


Saturday, April 16, 2016

পরানের কথা

ধূর্ত কুটিল আর চাটুকার
থাকে ভীষণ ভাবে,
রাজা যায় রাজা আসে
তাদের পকেট লাভে!
-
২০১৬০৪১৬

Friday, April 15, 2016

একটি ছোট গল্প



ভালোবেসে হাতটি ধরে 
নিলে তাকে শীর্ষে,
চূড়ায় ওঠে যায় বনে যায়
মস্ত বড় বীর সে।

থোড়াই কেয়ার করে তোমায়
রচে প্রাসাদ নীড় সে,
ভাবটা এমন- তুমি নাদান
প্রবোধদাতা পীর সে।

এতেও তো তার মনে ভরে না
থাকে না তো ধীর সে,
বিশ্ব জয়ের নেশায় পড়ে
ছুঁড়ে তোমায় তীর সে।
 -
সোআপ
২০১৬০৪১৫ (০৭ঃ১০সন্ধ্যা)



Monday, April 11, 2016

পরানের কথা

পরের বউটা মিষ্টি ভারি
ঘরের বউটা যাচ্ছেতাই,
ভুলেই থাকি- সংসার টেনে
খাচ্ছে খাবি সে যে হায়!
-
২০১৬০৪১১

কামানুষ

কাপুরুষ তো আছে ম্যালা
কানারী হায় নেইতো কেউ,
তেলাপোকায় ভীত যেজন
ভালো নারী রয়তো সেও।

এত্তোটুকুন ভীতু পুরুষ
কাপুরুষের তকমা পায়,
যে করেই বীরপুরুষ হতে
তাই সে কেবল মকমকায়।


মন্দ যে মন পুরুষ-নারীর
কাপুরুষ কানারী নয়,
'কামানুষ' সে জগত পরে
ঘৃণ্য যেনো সেজন হয়।

পুরুষ নারীর সহযাপন
না পাক বিরোধ ও দ্বন্দ্বে,
দুইয়ে মিলে বাঁচুক ধরায়
অপার নিরেট সুছন্দে।
 -
১১/৪/১৬



Sunday, April 10, 2016

ছবির কবি


ছবি তোলা হবি
নাম ফাতেমা ছবি
গুণের খাতা দ্বিগুণ করে
তিনি আবার কবি!
সপ্রতিভ চলনে
মজার মানুষ বলনে
করিৎকর্মা প্রফেশনাল
নেই তো কোনো ছলনে।
-
২০১৬০৪০৯
০৪ঃ০৯ ঘঃ

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়