Saturday, January 30, 2016

অণু

অভিমানে কয় না কথা
বলা হয়না সরি
অভিনয় নয় অভিমানই

ভালোবাসার কড়ি।

Friday, January 29, 2016

লিমেরিকঃ ফুয়েল ছাড়া ফাইল নড়ে না


ফুয়েল ছাড়া ফাইল নড়ে না পড়ে থাকে টেবিলে
কর্তা এবং কেরানিগণ সাইন করেন না সে বিলে
ফুয়েল রূপে ঘুষ
জোগায় কাজে জুস

সময় এবং সমাজটাকে পেয়েছে যে ডেবিলে।
-
২০১৬০১২৯
ছবি ও খরর সোর্সঃ বাংলাদেশ প্রতিদিন

তোমার আদর ভালোবাসা

তুমি ভালোবাসলে আমার
ঝলোমলো ভোর,
তুমি কাছে আসলে আমার
ভালোবাসার ঘোর।

তুমি ছুঁয়ে দিলে আমার
রক্ত হয় অধীর,
তুমি পাশে থাকলে আমি
বিশ্বজয়ী বীর।

তোমার বুকের উমে আমি
যাই গলে যাই শেষ,
তোমার আদর ভালোবাসা
বিমূর্ত এক রেশ। 
-
২০১৬০১২৯



Sunday, January 24, 2016

অণু অনুভব

দুঃখের কথায় লাইক মেরে যায়
বন্ধু আমার ফেসবুকে,
কমেন্ট থেকে থাকে দূরে
হয় সুখী আমার দুঃখে!!

Saturday, January 16, 2016

পরানেরকথা‬ ০৬৫

ভূমিকম্পে কাঁপে ধরা
মন কি কাঁপে মোটে?
নানান ছলে চতুর সে মন
ধান্ধা পিছেই ছোটে।
‪#‎পরানেরকথা‬
২০১৬০১০৪

পরানেরকথা‬ ০৬৪

কবিদেরও সনদ লাগে
সেরা কবির তকমা চাই,
মেকআপ গেটাপ নজরকাড়া
উত্তরীয়ও যেনো পাই!!
-
‪#‎পরানেরকথা‬
২০১৬০১০৭

পরানেরকথা‬ ০৬৩

কষ্ট পেয়ে দুঃখ পেয়ে
হোস নে হতাশ মন আমার,
নিগৃহকে শক্তি করা
এটাই এখন পণ আমার্।
‪#‎পরানেরকথা‬
২০১৬০১০৯

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়