Tuesday, September 29, 2015

My Fancy Kite

My thoughts- Not my cage-bird
They wanna fly,
To and fro round the clock
Heart’s yard ply.

My thoughts – my imagery
They be the phoenix,
I know them sometimes
At times come enix.

My thoughts- my realm
Dwell in me right,
They are my bluebirds

My fancy kite.

-
২৯.৯.১৫

পরানের কথা ০৪৯

ভাঁড়ে ভারাক্রান্ত সময়
হাসির ছন্দ ভ্রমে,
আঁধার নামে ফিকে আলোয়
কষ্ট সহজ দমে। 
-
২৭.৯.১৫

অণু অনুভব

আমি কারো কবিতায় থাকি না
আমি গড়ি জীবনের বাতিঘর
বিপন্ন আস্বাদে।

পরানের কথা ০৪৮

কেউ কি দ্যাখে ভেতর বাড়ি
জানতে পারে মন? 
দৃষ্টি সবার অবয়বে
দৃশ্যে অনুক্ষণ। 

পরানের কথা ০৪৭

এমন সময়ধারা
নিঃশব্দ কলরবে
স্মার্টফোনে বুদ সবে 
মিছেয় পাগলপারা |

Saturday, September 26, 2015

পরানের কথা ০৪৬

কোরবানী ও কোরবানী!!
সুনাম এবং টাকার খেলা
ওটাই যাচ্ছে দেখা ম্যালা
মর্মকথা দূর বাণী!!
-
24.9.15

পরানের কথা ০৪৫

কাজে তো আর হয় না ফল আজ
কথায় ভিজে চিড়ে,
'নিষ্ঠা' বন্দি অসার-গৃহে
নাচন 'মেকি' ঘিরে।
=
22.9.15

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়