Thursday, July 31, 2014

লিমেরিক: বিজ্ঞাপনের চাপ

ঈদ অনুষ্ঠান যায় না দেখা বাহারি সব বিজ্ঞাপনের চাপে
বিজ্ঞাপনের শক্তি অনেক অনুষ্ঠানতো ছোট্ট অনেক মাপে
বিজ্ঞাপনের ব্রেকে নাটক
এভাবেই তা আমূল আটক
ক্লান্ত জিম্মি দর্শক ভাবে অনুষ্ঠানের মুক্তিটি কোন ধাপে!
##২০১৪০৭৩১(১২০)##

লিমেরিক: বিদেশপ্রীতি

কেনাকাটায় খুঁজে সবাই বিদেশি সব পণ্য
আসল জিনিস যেমন থাক লেবেলেই ধন্য
দেশি পণ্য গুণে ভালো
বিদেশে ছড়াচ্ছে আলো
দেশের মানুষ হয়েও তা কেউ করছে না গণ্য।
##২০১৪০৭৩১(১১৯)##

লিমেরিকঃ চোখের সামনে গাজা



আনন্দ সব ম্লান হয়ে যায়, চোখের সামনে গাজা
নিরীহপ্রাণ কাঁদে, ঝরে বুকের ফিনকি রক্ত তাজা
ভাগ্য তাঁদের এমনি করে লেখা
এ দৃশ্যতো যায় না চোখে দেখা
বিশ্ব-বিবেক খামোশ, দায়ীরা পায় না কভু সাজা।
##২০১৪০৭৩১(১১৭)##

লিমেরিক: জনসেবী পুলিশ

জনসেবী পুলিশ এখন ঘুষ আদায়ে মানুষ মারে
পবিত্র এ উর্দি পড়ে একাজটি সে ক্যামনে পারে!
সেবাই নাকি তাদের ধর্ম
রুখতে লাগবে এখন বর্ম!
কবে সেই পুলিশ হবে বিশ্বাস করা যাবে যারে ?

##২০১৪০৭২২(১১৫)#

লিমেরিক: চিঠি মুকুট

আলো ব্লগের আয়োজনটা  সুসফল হোক আজ
আয়োজকগণ কষ্ট করে সামলাচ্ছেন সব কাজ
চিঠি তো এক হৃদ্য জিনিস
কম্পিটিশন হলো ফিনিস 
আজকে শুধু বিজয়ীদের মাথায় উঠবে তাজ।

লিমেরিক: বাবার ভালোবাসা

বাবার আদর, বাবার স্নেহ একটু ব্যতিক্রম ছিলো
বাবা কেবল শাসন করেন এমন একটা ভ্রম ছিলো
কিন্তু বাবার ভালোবাসা 
ছিলো গভীর, নয়তো ভাসা
প্রাণটা ছিলো আমার তরে, প্রকাশটাই যা কম ছিলো।

Friday, July 25, 2014

পাখি ক্রেজ

পাখি নামে
একটা নাকি ড্রেস আছে
সেটার নাকি
অনেক বেশি ক্রেজ  আছে।

পাখি নাকি
পাগল করে ছেড়েছে দেশ
পাখি সাজে
সাজবে সবাই, আহা কি বেশ।

পাখি ছাড়া
ঈদ হবে না , হবে না মোটে
পাখি যেনো
একটা হলেও এ ঈদে জোটে।

আহা পাখি
কী জাদুতে করেছো বশ
পাখি মানে
পাখি না হলে পুরোটা লস।

..........................................

এই যে পাখির হুজুগ
জাতি এবার সংস্কৃতিতে
প্রভাব না হয় বুঝুক।




Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়