Saturday, June 28, 2014

লিমেরিকঃ রমজানের শিক্ষা


রমজান আসে শুদ্ধতা সংয্ম শিক্ষা দিতে
মুমিনগণ ব্যস্ত থাকেন তাকওয়ার দীক্ষা নিতে
আত্মসংযম বড় সব চেয়ে
মন শুদ্ধ করো রোজা পেয়ে
ভোগ নয় যেনো সততা, ত্যাগ-তিতিক্ষা জিতে।
##২০১৪০৬২৮(১০৮)##
ছবিঃ ইন্টারনেট





Friday, June 27, 2014

লিমেরিকঃ ইউরিয়া-মুড়ি



ইউরিয়া সার মিশিয়ে যে বানায় সবে মুড়ি !
ভেজাল করতে বাঙালির আর মেলে নাকো জুড়ি ।
এ মুড়িতো বিষ-সমান
এটাতো আজ দৃশ্যমান
কারবারিতো অতঃপরও বাজিয়ে যায় তুড়ি।
##২০১৪০৬২৭(১০৭)##
ছবিঃ ইন্টারনেট

ভাবের কণা (প্রস্থ -০৪)

কবি? না কবি নই আমি
বলতে মনের কথা
হৃদয় শুধু করে হাঁসফাঁস
সেইতো মাথা ব্যথা।

কবিগণতো সহজভাবে
বলেন কথা গভীর
চর্চা আমার সহজকথার
ধারেও তা নয় কবির।




ভালো না লাগার একি রোগ
নেয় কেড়ে সব মনের সুখ
করে কিছু যোগ-বিয়োগ
তবু এ রোগমুক্তি হোক।



সবুরে মেওয়া নাকি ফলবে
ওর মনের বরফটা গলবে?


লিমেরিকঃ প্রতারণা-কলা


ইমেইল জানায় জিতেছে সে লাখ-ডলার
রিপ্লাইয়ে জানতে চায়  সবখবর তলার
অনেকেতো তাতে মত্ত
পাঠায় যাবতীয় তথ্য
প্রতারণা -কলা; কী আছে তা বলার!
##২০১৪০৬২৭(১০৬)#
ছবিঃ ইন্টারনেট

ভাবের কণা (প্রস্থ ৩)

সবুজ পাতার ফাঁকে
হলদে পাখি ডাকে
দেয়না কেবল সাড়া
ডাকছি আমি যাকে।


ছবি ক'খান ট্যাগ করে
লাইক কমেন্ট বেগ করে
জানিনে তো কে যে কী চায়
আইডিটাকে ফেক করে।


জেনো তুমি আমার হবেই
তুমি থাকবে আমার ভবেই।
##২০১৪০৬২৬(০৩)##

Wednesday, June 25, 2014

ভাবের কণা

যখন তুমি দূরে
মনে 'তুমি ' ঘুরে
যখন তুমি উরে
পরান কেনো পুড়ে?

আকাশ কাঁদে রাতে
ডাহুকটি তার সাথে
মন বিরহে মরে
কী এসে যায় তাতে?  


তার ভাবনা সব ফেসবুকে
দেবো আমি কেস ঠুকে।

Tuesday, June 24, 2014

লিমেরিকঃ ছলাকলা


মন দিয়ে যদি তার মনটি পাওয়া না যায়
মনের খাদ্য- ভালোবাসা যদি না পায়
মিছে এ ছলাকলা
গুছিয়ে মিথ্যে বলা
এ বোঝা বয়ে চলার কি পড়েছে দায় ?

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়