Wednesday, June 18, 2014

লিমেরিকঃ লিমেরিক


পাচ লাইনে ভাবের বিন্যাস, নিয়মটা মেনে ঠিক
প্রথম, দ্বিতীয় ও পঞ্চম  ছন্দমিলে হয় আন্তরিক
তৃতীয় চতুর্থ লাইন দুটো
ছন্দে হয় কিঞ্চিৎ ছোট
একটা ভাবের দীপ্ত প্রকাশ, এইতো লিমেরিক।
##২০১৪০৬১৮(১০০)##


লিমেরিকঃ পরানের কথা



পরানের কথা চায় যে বলতে পরান
মন আর প্রাণকে একসুতোয় জড়ান
শুদ্ধচিন্তার শুধু ফেরি
সত্যকথনে নেই দেরি
হৃদয়ের অলিগলি ভালোবাসায় ভরান।
## ২০১৪০৬১৮(৯৯)##



লিমেরিক: সত্য আজ

সত্য বলে,  সহজ চলে এখন বাঁচা দায়
পদেপদে সহজ মরে, সত্য হোঁচট খায়
মিথ্যে থাকে চূড়ায়
কূটকৌশল গোঁড়ায়
ক্রমাগত নিষ্পেষনে সত্য  মৃতপ্রায়। 
## ২০১৪০৬১৮(৯৮)##

Monday, June 16, 2014

লিমেরিকঃ দেশ বল ভাবনা

কেউ বলে ব্রাজিল, কেউ বলে আর্জেন্টিনা
ফুটবলের দুনিয়ায় এ দুদেশ গার্জেন কিনা !
বসনিয়াও তো কম যায় না
ডাচরাও তো যেনো হায়না!
ভিনদেশ ছেড়ে, দেশবল ভাবনা আর্জেন্ট কিনা?
##২০১৪০৬১৬(৯৬)##

লিমেরিকঃ বর্ষা বন্দনা

বর্ষা আমার ভালোবাসা, দৃষ্টি আমার বৃষ্টিতে
বৃষ্টি নুপুর, ছন্দ মুকুর, অপরূপ এক সৃষ্টিতে
পদ্মপুকুর যৌবনা
কদমফুলও মৌবনা
বর্ষা গাঁথা মন-মগজে, বাঙালি এ কৃষ্টিতে।
##২০১৪০৬১৬(৯৫)##

Sunday, June 15, 2014

লিমেরিকঃ ফরমালিনমুক্ত দেশ

ধ্বংস করা হচ্ছে ব্যাপক ফরমালিনের ফল
এবার বুঝি ফ্রেশ ফলে বাড়বে দেহের বল
এসবের তো ছিলো না কাজ
মনের ভেজাল দূর করো আজ
ফরমালিনমুক্ত দেশ গড়ো হয়ে এক দল।
##২০১৪০৬১৫(৯৪)##

লিমেরিকঃ অক্সিজেন ফ্যাক্টরি



বৃক্ষ আমার আপন অতি, সে আমাকে বাঁচায়
বৃক্ষ বাড়ুক, আটকিও না ব্যালকনির ঐ খাঁচায়
অক্সিজেনের ফ্যাক্টরি গাছ
পরিবেশ রক্ষায় করে কাজ
ভূ-উষ্ণতা রোধকল্পে গাছকে  দাও, সে যা চায়।
#২০১৪০৬১৪ (৯৩)##

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়