Saturday, March 29, 2014

লিমেরিক: প্রাইভেট ভার্সিটি

চলছে ক্যামন প্রাইভেট ভার্সিটিজ দেশে
প্রশ্নটা থাকছেই শিক্ষার মান নিয়ে শেষে
সনদ নাকি বিকোয় টাকায়
শিক্ষা শুধুই বুলি  ফাঁকায়
ক্যাম্পাসগুলোও দাঁড়িয়ে বাণিজ্যিক বেশে।।

লিমেরিকঃ টি২০ গড়বড়ে

টাইগারদের টি২০ হয়ে গেলো গড়বড়ে
গোছাতে পারেনি ঘর মনের মতো করে।
এতো ভালোবাসা, ক্রাউড
হতে চেয়েছিলো প্রাঊড
ভাবতে হবে নূতন করে, কাটাতে ভাব নড়বড়ে।।

Friday, March 28, 2014

লিমেরিকঃ ঢাকাই মশা

রাত নেই দিন নেই মশার মহা উৎপাত ঢাকায়
স্বস্তির ফুরসৎ নেই  ঘরবাড়ি কিংবা ফাঁকায়।
ডিসিসি'র নেই মাথাব্যথা
উৎপাত সয়ে যাওয়াই যথা
ঢাকাই মশা হেসে পিটপিট করে তাকায়।।

(সোআপ-২০১৪০৩২৮)

লিমেরিকঃ টোকাই মানুষ



লিমেরিকঃ টোকাই মানুষ

সৃষ্টির সেরা মানুষই জানি; তুলনা নেই যে তার
ডাস্টবিনে কুকুরের সাথে খুঁজে ফেরে সে আধার?
সবকিছুরই বাড়ে মূল্য নিত্য
সূত্রমতে টোকাইটি তো জিততো
টোকাই সে তার মূল্য বাড়ে না; ভাগ্য ফেরে না আর।

(সোআপ-২০১৪০৩২৮)

লিমেরিকঃ চেতনা


চেতনা কি ধরে গাছে; যায় কেনা বাজারে(!)
পাকে কি তা কোচিংএ; সিদ্ধিলাভ মাজারে (!)
চেতনা হৃদয়ের পাখা মেলা
অনুভূতির রন্ধ্রে করা খেলা
চেতনা দেবে একই দোলা প্রজারে; রাজারে।।

(সোআপ-২০১৪০৩২৮)

Wednesday, March 26, 2014

আদুরি উপাখ্যান




সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি ঠিক
অতি আদরেরই ধন ছিলো সে তবু
মায়ের কাছে।

আদুরি!! আহা কী আদর মাখানো একটি নাম!
ছোট্ট এগারো বছরের এ জীবনে আদুরি
এ কী নির্মমতার স্বাক্ষ্য হয়ে র'লো!
কী যে নৃশংসতা!!

আমি লজ্জিত
দুঃখিত আমি আদুরির কাছে।

দাসপ্রথা কি হয়নি বিলুপ্ত এখনো
আদুরি গৃহদাসী ছিলো কি
কিংবা দাসেরাওতো রক্তমাংসের অনুভুতিশীল হয়।

আমি লজ্জিত
দুঃখিত আমি আদুরির কাছে।

উত্তর-আধুনিক এ সময়ে
দাসপ্রথাকেও কি আমরা গিয়েছি ডিঙিয়ে?
নদী, পুষ্পিতা, উষ্ণতা প্রমুখ নামীয়
নারী দাস-প্রভুরা কি করে পারে
হতে এতোটা নিষ্ঠুর!!
অথবা দাস-প্রভু কি তারা আদৌ
নাকি চাকরিদাতা শুধু

খুন্তি দিয়ে কিভাবে দেয় তবে স্যাকা
খুঁচিয়ে করে রক্তাক্ত ভোঁতা ব্লেডে!!
একটি কোমল শিশুকে।

আমি লজ্জিত
দুঃখিত আমি আদুরির কাছে।

আহা আদুরি
আহা সমাজ আমাদের
আহা মানবিক অনুভুতি
আহা উত্তর-আধুনিকতা
উত্তর-আধুনিক দাস-প্রথা আহা!!

আমি লজ্জিত
দুঃখিত আমি আদুরির কাছে।

ভাত এক মুঠো
তা সে যা তা দিয়েই হোক
খুব কি বেশি চাওয়া ছিলো তার
এ সমাজের শিশু আদুরির।

ঠিকানা হলো তার ডাস্টবিন শেষতক
বেড়াল, কুকুর কিংবা শকুনির খাবার!!

আমি লজ্জিত
দুঃখিত আমি আদুরির কাছে।

বেঁচে গেছে তবু আদুরি
নিজেরই জীবনী-শক্তির আধার হয়ে
বুড়ো আঙুল দেখাতে কি পারে না আদুরি
এ সমাজকে?

নদী, পুষ্পিতা, উষ্ণতা কী সুন্দর কাব্যময় নাম
কী দানবীয় হৃদয়হীনতা!!

আচ্ছা বড়ো হয়ে আদুরি
গৃহকত্রী হবেতো? নারী দাস-প্রভু
বাড়িতে তার থাকবে গৃহদাসী (!)
নাম তার ফালানিও হতে পারে।

শরীরের ক্ষত জানি শুকাবে একদিন আদুরির।
আর হৃদয়ের ??
কালের স্বাক্ষ্যি হয়ে আদুরি
গৃহদাসীকে তার বুকে তো নেবে আদরে??
আধুনিক জীবনযাপনে করবে যোগ হৃদয়ের।।



(সোআপ-২৬/৩/১৪)





***স্বাধীন! স্বাধীন!!***

স্বাধীন স্বাধীন
তা ধিন তা ধিন
নয়তো অধীন কারো।
এদিন সেদিন
কুদিন সুদিন
শেকল খোলা তারও।।

ইচ্ছে পাখি
কুজন ডাকি
দেয় মেলে দেয় পাখা।
কেবল শাখে
খাঁচার ফাঁকে
যায় না বেঁধে রাখা।।

বহতা নদী
জল নিরবধি
মাল্লা মাঝির গান।
আহা কী মায়া
শান্তির ছায়া
প্রাণ শুধু অফুরাণ।।

এ ধরা মাঝে
সকাল কি সাঁঝে
বাংলা স্বাধীন মা।
সুখে কি অসুখে
মুখে কি বিমুখে
বলে যাই শুধু তা।।

(সোআপ-২৫/৩/১৪)

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়