Sunday, March 16, 2014

লিমেরিকঃ মনন



চোখ বুজলেই দেখি যাকে, ভুলতে বলো তাকে(!)
প্রাণের স্পন্দন না নিয়েই টানো খাঁচাটাকে।।
যে আছে এ হৃদে
ভুলা তাকে সিধে!!
শরীর তাকে রাখুক দূরে, মনন তাকে ডাকে।।

(সোআপ- ১৬/০৩।১৪)

লিমেরিকঃ চিঠি



চিঠি তুমি হারিয়ে গেছো; তোমার জন্য মায়া
ফেসবুক, টুইটার, ইমেইল -এখন তোমার ছায়া
এ কী মডার্ন ফ্রিক
আমি নস্টালজিক
স্বপ্নে আমি আজও দেখি তোমার প্রেম্নিল কায়া।।

(সো আ প- ১৬/০৩/১৪)

Saturday, March 15, 2014

মশা থেকে বাঁচতে

এক লোক সে যে
মশা থেকে বাঁচতে
বাজার থেকে
আনলো কিনে কাস্তে।

কাস্তে দিয়ে
যায় কি মশা মারা?
লোকটা তবু
করলো অনেক তাড়া।

ভয় পেয়েছে
এমন ভেবে লোকটা
পড়লো শুয়ে
ফুলিয়ে তার বুকটা।

খানিক পরে
মশার সারেগামা
কানের কাছে
এ কোন জ্বালা ওমা!!

লোকটা তখন
আস্তে করে বসে
কাস্তে দিয়ে
মারলো যে কোপ কসে।

কোপের চোটে
বালিশ তখন ভেস্তে
মশা তবু
দেবে না সে ঘেঁষতে।।

(আগের লেখা থেকে)


লিমেরিকঃ ভুলে যেও না

ভালো নয় ভুলে যাওয়া, ভুলে যেও না
দূরে থেকেও মনে রেখো, ব্যথা দিও না।
নাইবা হলো দেখা রোজ
ভাববো তুমি রাখো খোঁজ
ভাবি না কখনো আমি, তুমি প্রিয় না।।

(সোআপ-১৫/০৩/১৪)

Friday, March 14, 2014

লিমেরিক : ভোক্তা-অধিকার

ভোক্তাদেরও আছে নাকি অনেক অধিকার
ভোক্তাদিবস এলেই সবে হয় যে সোচ্চার্।
হয় সভা র‍্যালি ম্যালা
টকশোয়ে জ্ঞ্যান গেলা
বছর জুড়ে ভোক্তার থাকে মূল্যে অধিকহার্।।
(সোআপ ১৩/৩/১৪)

লিমেরিক : ইশ! মিস!!

হিন্দি আমি বুঝি না; আহা ! ইশ !!
কী যে যজ্ঞ হলো ভীষণ  মিস !!
টি২০'র উড়ন
রূপ রসের ফোড়ন
বাঙ্গাল আমি; পেলাম না তো দিশ।।

(সোআপ ১৪/৩/২০১৪)

Thursday, March 13, 2014

লিমেরিক: আনস্মার্ট স্মার্টফোন

স্মার্টফোন আনস্মার্ট বড়ো চার্জে
প্রয়োজনে চার্জ থাকে না তার যে
অতোশতো এপ্স
পাওয়ার করে ল্যাপ্স
আচম্বিতে লো ব্যাটারি ভালো লাগে কার যে।।

(সোআপ ১৩/৩/২০১৪)

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়