Saturday, February 8, 2020

যখন আমি ঠেকি



যখন আমি ঠেকি
তখন বুঝি কে কী!
সুসময়ের সুজন পরান
ঠেকে 'আসল-মেকি'!
~
#অণুঅনুভব

বিলাসী মন তোমার




Friday, February 7, 2020

শীত



চলে যায় শীত
সাথে শীতের পাখিও,
দলে যায় বোধ
পরানভিটার যা প্রিয়।
~
#অণুঅনুভব

চায়না



বাজার এখন রঙিন ভীষণ
সবই মেড ইন চায়না,
কনজ্যুমার পায় লেবেল প্যাকেট
কোয়ালিটি পায় না। 
#অণুঅনুভব

ফুলঝুরি


মুখে তো বেশ ম্যালা কথা
দেখি না তা বাস্তবে,
মিছে ফুলের ঝুরি সেসব 
নেবো ভেবে আজ তবে?
~
#অণুঅনুভব

Thursday, February 6, 2020

মন্ত্র



সুখে থাকার সরল কোনো মন্ত্র নাই
সুখের আশায় সময় কাটে যন্ত্রণায় ।

Monday, February 3, 2020

জন্মদিন



জন্মদিনের কী আর মানে?
মৃত্যুর দিকে আগানো,
মিছেই কেনো রঙের উৎসব!
বিয়োগ বোধকে জাগানো। 
#অণুঅনুভব 
#পরানেরকথা

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়