Thursday, January 9, 2020

মন আমার



কষ্ট পেয়ে দুঃখ পেয়ে
হোস নে হতাশ মন আমার,
নিগৃহকে শক্তি করা
এটাই এখন পণ আমার।
#পরানেরকথা

Wednesday, January 8, 2020

শুদ্ধতা



যাত্রা যখন শুদ্ধতার
পাবেই কিছু রূদ্ধদ্বার
জীবন নামের খেয়াপথে
এটাই নিয়ম যুদ্ধটার। 
~
#পরানেরকথা
 #অণুঅনুভব

Tuesday, January 7, 2020

মিথ্যের বেসাতি



মিথ্যের বেসাতি এ সময়
বিকোয় চড়া দামে,
সত্য শুধু পাচার যে হয়
পুরান ডাকের খামে।

Thursday, January 2, 2020

খেয়া



তোমার ছিলো বরফগলা নদী
আমার ছোট্ট খেয়া,
'সন্ধি' ছিলো বিধির অমোঘ লিখন
আর যে সাক্ষী দেয়া।
#অণুঅনুভব
#পরানেরকথা

মুখোশ মানব


মুখোশটুকুই সত্য ঠেকে
আর সকলই মিথ্যে,
মুখোশমানব দুক্রোশ হাঁটে
মুখোশ সাজে জিততে।
~
#পরানেরকথা

তুমি



চিরদিনের তুমি চেনা
বুঝি না এক বিন্দু!
ক্ষণেক তুমি শিশির কণা
আর ক্ষণে এক সিন্ধু!
#অণুঅনুভব

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়