Friday, November 22, 2019

আমার সময়



আমার সময় থমকে থাকে
অনন্ত এক আঁধারে,
ভোরের আলো দূরের রেখা
না সে কাছে, না ধারে!
#অণুঅনুভব

Wednesday, November 20, 2019

তুই এখন



নেই আর আমি তোর ভাবনায় 
তোর বীণাতে নূতন সুর,
আমার থাকে আঁধার রাত্রি 
তোর আঙিনায় রাঙা ভোর।
#অণুঅনুভব 
#পরানেরকথা

Tuesday, November 19, 2019

বৃত্ত বাঁধন



চোখের জলের কান্না দেখো
অশ্রুহীনও কাঁদন থাকে,
পোশাকী সব স্বজন চেনো
বৃত্ত ছাড়াও বাঁধন থাকে।
#অণুঅনুভব

তোর জন্য কষ্ট



তোর জন্য যে কষ্ট আমার
সেই কষ্টটা দামি,
ভেতর বাড়ির সদর ঘরে
আগলে রাখি আমি।
#অণুঅনুভব 
#পরানেরকথা

মুখ মান



কারো থাকে লোকসান 
ধোঁয়ায় কারো সুখটান
কেউ চেনে টাকাটাই
কেউ দেখে মুখ মান। 
#পরানেরকথা 
#অণুঅনুভব

মন পাখি অবুঝ


বন্ধু তোকে কষ্ট যে দিই রোজ
এ মন জানে কেউ না রাখুক খোঁজ,
ক্ষমা করিস এক অবসরে
ভালো থাকিস মন পাখি অবুঝ।
#পরানেরকথা 
#অণুঅনুভব

Monday, November 18, 2019

ছায়া ভাবনা



তুমি যেনো এই হৃদয়ের 
ছায়াভাবনা আয়না
দেখতে আমায় তোমায় দেখি
আর কিছু-ই পাই না। 
#অণুঅনুভব

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়