Monday, October 14, 2019

মন ও প্রেম


কথা হয় না, দেখা হয় না
মন তবু নেই থেমে,
দূরত্ব নয় বাধা কভু
প্রেম নেই কোনো জ্যামে। 
#অণুঅনুভব 
#পরানেরকথা

Sunday, October 13, 2019

প্রিয়জন নাকি প্রয়োজন


প্রিয়জন নাকি প্রয়োজন
কোনটা ছিলেম তোর,
অবসর বা আয়োজনে
কাটে না সে ঘোর। 
~
#অণুঅনুভব
#পরানেরকথা 

বাজি


তোমার বুকের বুকুল-গন্ধে
মন হয়ে যায় মাতাল,
পেতে তোমায় ধরতে রাজি
বাজি আকাশ পাতাল।
#পরানেরকথা 
#অণুঅনুভব

নতুন তুমি | পরানের কথা


নতুন তোমায় চিনতে আমার
চিকন একটা কষ্ট হয়,
যত্নে গড়া একটি টগর
এমন করেই নষ্ট হয়!
#অণুঅনুভব 
#পরানেরকথা

স্বজন সুজন | পরানের কথা


পরানের কথা

হাজার তোমার বন্ধু-সুজন
শতেক 'সনদ-স্বজন',
প্রয়োজন আর বিপদকালে
বুঝবে 'আপন' ক'জন!
~
#অণুঅনুভব 
#পরানেরকথা

মনের ব্যালকনি

তোর মনের ওই ব্যালকনিতে
চাই যে হতে সবুজ ঘাস,
নিঃশ্বাসে অক্সিজেন হবো
নিত্য তোরই বোধে বাস।
#অণুঅনুভব
#পরানেরকথা


আবেগ বিবেক | পরানের কথা

আবেগ নিয়ে খেলা করো
বিবেক নিয়ে বাজি,
মিথ্যেটাকে সত্য বানাও
অপূর্ব কারসাজি।
#অণুঅনুভব
#পরানেরকথা


Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়