Thursday, November 9, 2017

অণু অনুভব

কেউ জানে না আসবে কখন
মহাজনের শমন,
যদিও কেউ চায় না সে ডাক
পাবেই, এটা কমন।

অণু অনুভব

তোমার যা ফল পাবে তুমি
আজকে না হয় কাল,
হোক তা মিঠে কড়া অতি
তিতা কিবা ঝাল।

অণু অনুভব

ভালো আছি ভালো আছি
নয়তো এটা মনের কথা
লুকিয়ে আঁধার বহতা
অভিনয়ে ক্ষণের কথা।

অণু অনুভব

আমার স্বভাব আমার চলায়
ফুটবে দিনের মতো,
অভিনয়ে অবিনয়ে
লুকোই তারে যতো।

অণু

পূর্ণতা পাক ভালোবাসা
বেঁচে থাক আলো আশা
খুনসুটি ঝালমুড়ি

হয়ে থাক মিঠে ঠাসা।

Tuesday, November 7, 2017

জীবন


জীবন কোনো চাঁদ তারা নয়
জীবন সাতান্ন ধারা নয়
জীবন দুমুঠো ভাত,
জীবন প্রহর পথেই কাঁদে
জীবন সেথায় যে ঘর বাঁধে
জীবন কঠোর দু'ঘাত!
~
২০১৭১১০৭/০৪২৭

Sunday, November 5, 2017

শেখার জন্য গঠনমূলক মন্তব্য/সমালোচনা



(১) আমাদের মধ্যে কেউ কম জানি; কেউ একটু বেশি জানেন। আমরা কেউই কিন্তু সবজান্তা নই। অনলাইন/ ফ্রিল্যান্সিং এক বিশাল জগত। সবজান্তা হওয়া এখানে প্রায় অসম্ভব। তাছাড়া, এ জগতের সবকিছু দ্রুত পরিবর্তনশীল। আজ যা আছে কাল দেখা যাবে তা নেই। তাই প্রতিদিন শিখতে হয়।
(২) শেখার জন্য কেউ 'শূন্য' থেকে শুরু করে। কেউবা বেসিক-জ্ঞান নিয়ে।
(৩) নতুন কিছু শেখার জন্য তাই পারস্পারিক আলোচনা/অংশগ্রহণ/মন্তব্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সেই আলোচনা বা মন্তব্য হতে হয় গঠনমূলক। একজন যা জানেন, তা শেয়ার করলে অন্য যেজন জানেন না, তিনি জানতে পারেন।
(৪) মাঝেমধ্যে কিছু আনাড়ি প্রশ্নে অনেককেই ব্যঙ্গ করতে দেখা যায় গ্রুপে। এমন হাস্যরসাত্মক মন্তব্যগুলো হতাশাজনক। যিনি এমন পোস্ট দিন, হয়তো বিষয়টি ক্লিয়ারলি জানেন না। নিশ্চয়ই হাসির পাত্র হতে নয়। একে অন্যকে সহায়তা করলে কি ভালো হয় না?
(৫) তবে যারা প্রশ্ন করবেন তাঁদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আগে প্রশ্ন করতে শেখা। এটা মনে রাখলে নিজে নিজেই অনেকটা শেখা হয়ে যায়। আর বাকিটা পূর্ণতা পায় গ্রুপ ডিসকাশনে।
হ্যাপি ফ্রিল্যান্সিং!
~~
|| Start where you are. Use what you have. Do what you can.
- Arther Ashe ||

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়