সর্বদা চাটুকার ও মোসাহেব পরিবেষ্টিত থাকিয়া যারপরনাই তৈলমর্ধিত হইয়া তিনি নিজেকে লাখে একজন মনে করিয়া বড়ই আত্মতুষ্টিতে ভুগিতেছেন। অথচ সত্যিকারের আত্মতুষ্টি হইলে তিনি তাহা "উপভোগ" করিতে সক্ষম হইতেন।
আমি তোমার বাগানবাড়ি একবার ঘুরে আসতে চাই। না, ফুলের ঘ্রাণ নিতে নয়। কিংবা
ফুল ছুঁয়ে দেখতেও নয়। কাঁটাগুলোর তীক্ষ্ণতা দেখে আসার জন্য শুধু। কেমন সাজিয়েছো তুমি কাঁটাকুঞ্জ?