Thursday, December 8, 2016

অণুঅনুভব -মন পরানের ওই শাখে

পরিযায়ী নই তো আমি
রই শীতে, নেই বৈশাখে,
পাবে আমায় বারো মাসই
মন পরানের ওই শাখে।
~
#অণুঅনুভব [২০১৬১২০৮/১৯৩২]



অণু -আকাশ খোঁজো

ভালো থেকো জলের কুসুম
ভালো থেকো কথার নদী
শেষরাতের ওই আকাশ খোঁজো
মনে আমায় পড়ে যদি।
~ 
[২০১৬১২০৮/১৬৪৫]

Wednesday, December 7, 2016

ভাঙার পরে

ভাঙার পরে ধ্বংস থাকে
সুখবিসুখের অংশ  থাকে
দিনের শেষে আঁতিপাঁতি
দহন যাপন কংস থাকে।
~
২০১৬১২০৭

#Myanmar #Naf #Rohingya



Naf knows.....
What human can do
And what human cannot
Naf - the witness of shame-time
Naf - ashamed of the human strained time!
#Myanmar #Naf #Rohingya

Tuesday, December 6, 2016

দুঃখ গলা নদী

এই যে আমায় নদী দ্যাখো
দুঃখ গলা নদী,
কোন জনমে শুরু করে
চলছি নিরবধি।

এই যে আমার দু'পাশ ঘিরে
সবুজ সুখের বাস,
কষ্টগুলোন আমায় ঢেলে
নিবিড় তাদের শ্বাস।

এই যে আমি নিপুণ পরান
দহন গলা নদী,
দাও দিয়ে দাও আজই তোমার
দুঃখ থাকে যদি!
~
[২০১৬১২০৬/১৮৩৬]


Sunday, December 4, 2016

অণুঃ যোগ

হুজোগ বুঝি
বুঝি না যোগ
ভোগ বুঝি বেশ
না উপভোগ! 
#অণুঅনুভব [২০১৬১২০৪/১৩১৩]

অণুঃ স্বার্থদানব

স্বার্থ-দানব সম্পর্কটুক
গিলে খায়!
আর সে ফলন পাশ পৃথিবী
মিলে খায়!! 
~~
#অণুঅনুভব [২০১৬১২০৪]

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়