Thursday, November 24, 2016

সময়

এই যে আমাকে দেখছো
এটা আসলে আমি না।
এ এক অপ্রসন্ন যৌগ যেনো- 
ভণিতা
ভঙ
প্রলেপ
মুখোশ
পোশাক
উত্তরাধুনিক প্রযুক্তি আমার সমূহসহায়ক।
এই যে আমাকে দেখছো
এটা আসলে আমি না।
 ~
[২০১৬১১১২৪/২২৩০] 

THANKSGIVING DAY || SORRY DAY




আমেরিকায় আজ উদযাপিত হচ্ছে  থ্যাঙ্কসগিভিং ডে (Thanksgiving Day)। সরকারি ছুটির দিন। নভেম্বরের শেষ বৃহস্পতিবার দিনটি পালন করা হয়। প্রথমদিকে এটি ছিলো হারভেস্ট ফেটিভাল (Harvest Festival)। অনেকটা আমাদের নবান্নের মতো। ধন্যবাদ নিয়ে দিবস থাকা নিঃসন্দেহে ভালো। ধন্যবাদ কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটায়। 


এর পাশাপাশি, অন্য একটা দিবস থাকলে ভালো হতো! সরি ডে (Sorry Day)। Sorry বলে নিজের ভুলচুক স্বীকার করে শুদ্ধ হবার একটা সুযোগ থাকে। আমাদের সবার জন্যই তা প্রয়োজনীয়।  অস্ট্রেলিয়ায় এমন একটি পালিত হয়ে থাকে। আমি ভাবছি, বিশ্বমোড়েল ইউএস-এর এমন একটি সরি ডে থাকা উচিৎ। সামনে ট্রাম্প টাইম। সরি দিবসটা জরুরি বৈকি। 

হ্যাপি থ্যাঙ্কসগিভিং ডে!! 
~~
[২০১৬১১২৪]

Wednesday, November 23, 2016

অণু অনুভবঃ দৌড়


বাইরে কিবা বৃত্তে
দৌড় সবারই জিততে
মুখোশমুখের ভিড়ে
আলো ঠেকে মিথ্যে!
~
 [২০১৬১১২৩/১২৪৯]

Sunday, November 20, 2016

সনৎ দাদা সনৎ দাদা ঃ জন্মদিনে ভালোবাসা

সনৎ দাদা সনৎ দাদা
মন মগজে বেজায় সাদা
মানবপ্রেমে হৃদয় উজাড়
ভালোবাসায় দেশ যে বাঁধা।

কবিতা আর অণুকথা
উচিৎ আঁকেন যথা যথা
শুদ্ধচর্চায় সবার আগে
মাড়িয়ে যান ভ্রান্ত প্রথা। 

জন্মদিনে ভালোবাসা
ছড়িয়ে যান আলো আশা।
~
[২০১৬১১২০/১৩০২]




Friday, November 18, 2016

সেবা

ট্রাফিক পুলিশ চাইলে করতে
ছিনতাই
সেবা পেতে বিনা বাঁধায়
দিন তাই!
__
খবরঃ

টাকা ছিনতাই করতে গিয়ে পুলিশ সদস্য আটক



Thursday, November 17, 2016

দেনা

চেনা মুখ চেনা সময়
যায় হয়ে অচেনা,
বেলা যায় সাঁঝ ঘনায়
বাড়ে শুধু দেনা।
(২০১৪০

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়