Sunday, November 13, 2016

মেলানিয়া


তিন নম্বর বিবি থেকে ফার্স্টলেডি
মেলানিয়া
বুড়া মিয়া ট্রাম্পকে সাদাঘরে
গেলা নিয়া!

Saturday, November 12, 2016

কবি কাক

কবি খায় কবি'র গোসত 
খেয়ে নে' পাকায় মোছ তো!

Friday, November 11, 2016

সন্দেহ দহন

সন্দেহ আর অবিশ্বাসের ছোট ছোট মাত্রা অনেক সময়  সমপর্ককে দৃঢ় করলেও এর মাত্রাতিরিক্ততা ডেকে আনতে পারে অনাকাঙ্ক্ষিত নিস্তব্ধতা আর নীরব দহন।
-
[২০১৬১১১১/১৫৪৩] 

ভালোবাসি

তোমার আমি চাঁদ যে ছিলেম
মনের বড়ো হাত যে ছিলেম
আজ ভাবো তো আঁধার রাত!
তোমায় তবু ভালোই বাসি
তোমার সুখেই মনের হাসি
চাই তোমারই কনক প্রাত।
-
[২০১৬১১১১/১৫৩০]

Wednesday, November 9, 2016

অণু

তোকে দিয়ে নিঃস্ব হতে
আমার যতো সুখ,
জানিস কিরে তোর দুচোখে
দোলে যে ভূলোক। 

Monday, November 7, 2016

সমকালীনঃ ট্রালারী



রস হচ্ছে রঙ্গ হচ্ছে
তর্ক ও তা ভঙ্গ হচ্ছে।

সত্য মিথ্যা ভরিয়া
জিততে দুইই মরিয়া।

দেখে এসব দৃশ্য
ঠেকে অবিমৃশ্য
অবাক হাসে বিশ্ব!

ট্রাম্প এবং হিলারী
যেনো বড়ো খিলাড়ি
পলি-ট্রিক্সের  ডিলারই।

কেউ নাকাল ইমেলে
কারো নারী 'ছিঃ' মেলে।

বেশ কাদা ছোঁড়াছুঁড়ি
অতীতটা খোঁড়াখুঁড়ি
প্রাণপণ এই বুড়াবুড়ি!

যাক দেখা যাক কী হয়
ভেল্কিতে কার 'ভি' হয়!

~
[২০১৬১১১০৭/১৫৫৩] 






Wednesday, November 2, 2016

মন না মতি

মন না মতি
তার সে গতি
বুঝা দায়,
মনের বিষে
হারাই দিশে
ওঝা নাই
-
[২০১৬১১০২ / ২১০৪]


Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়