Saturday, October 22, 2016

ফিরে এসে খুঁজবে বলে

ফিরে এসে খুঁজবে বলে
দাঁড়িয়েছিলাম সতেরো আলোকবর্ষ
ঠায়
ঠিক যেখানে রেখে গে'ছিলে
তিন রাস্তার মাথায়
প্রত্যন্ত হৃদয়পুরে।

'আসি' বলেই তুমি পা বাড়িয়েছিলে
তোমার আসার আশায় তাই
মায়াবী দূর্বাঘাসদলও ছিলো তৃষিত প্রতীক্ষায়
ক্রমশ মলিন সব আজ
সতেরো আলোকবর্ষ
ফিরে আসার হলো না সময় তোমার আর।
~~
[২০১৬১০২২/১৫৫৬]

প্রেমাণু

সন্ধ্যে কি ভোর
রই যে বিভোর
তোমাতে,
হৃদ্য নুপুর
কাটে না ঘোর
বোমাতে!
~
[২০১৬১০২২/১৫১৪]

Wednesday, October 19, 2016

ঘরেফেরা মনেফেরা নয়

এভাবেই আমরা পর হয়ে যাই
চিনতে পারিনা একজনকে অন্যজন
আমার যে মন কাঁদে
বলিনা আমি
বুঝো না তুমিও। 



প্রাত্যহিক কাজকর্ম
চলে ঠিকঠাক –
প্রাতরাশ
অফিস
ঘরেফেরা
নিশিযাপন
এবং অতঃপর পুনরাবৃত্তি।


ঘরেফেরা আজ বুঝি আর মনেফেরা নয়।

ভালোবেসে একসময় আমরা পড়তে পারতাম মন
একে অন্যের
মনের সেই ক্ষমতা কি আজ
গুম বা খুন হলো আহ্লাদে!

--
জুলাই ১৫, ২০১৪

Monday, August 8, 2016

অণু

কে আর কাকে রাখে মনে
এই ভবে
নিজকে নিয়ে বিভোর সরব
রয় সবে।

Sunday, August 7, 2016

বন্ধু

বন্ধু বন্ধু সরব সবে
বন্ধুতা নয় সহজ খুব,
লাইক কমেন্টে বন্ধু বেজায়
মনেতো কেউ দেয় না ডুব।

বন্ধুতা আজ লোক দেখানো
স্বার্থ শুধু বাজায় ঢোল,
হৃদ্য টানের অসার মরণ
খুব চড়া তো মেকি ভোল।

বন্ধু যে জন মনের সুজন
সংখ্যা সেথায় মূখ্য নয়,
গুণ বিচারে বন্ধু পরান
ভালোবাসায় সূক্ষ্ম হয়।
°°°
সোআপ
২০১৬০৮০৭

Saturday, August 6, 2016

সূক্ষাণু

তোমার থাকে বদ্ধ দোর
আমার তো কাটে না ঘোর।
-
২০১৬০৮০৬

সূক্ষাণু

ঘোরে কিবা বেঘোরে
সে থাকে মনের দোরে।

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়