Saturday, January 2, 2016

অণুঅনুভব‬

সম্পর্ক- >> সে যেনো স্বার্থের কাছেই আজন্ম দাসখত দিয়ে রেখেছে। তা রক্ত-সম্পর্ক হোক; কিংবা রক্তপাতবিহীন। স্বার্থের বন্দিত্ব থেকে আর ছাড়া পেলো না সে।
‪#‎অণুঅনুভব‬
২২/১২/১৫

পরানেরকথা‬ ৫৭

অস্থিমজ্জার গণ্ডি ছেড়ে
পচন এখন চিন্তায়,
দিনদুপুরে সুস্থ ধী সব
হয় যে নিখুঁত ছিনতাই।
‪#‎পরানেরকথা‬
২২/১২/১৫

অণুঅনুভব

কে আর আমার আছে যে আজ
কে আর রাখে মনে?
মৃত মাঠের সবুজ ছেনে
ক্লান্ত ধূসর ক্ষণে।

‪#‎অণুঅনুভব‬
২৩/১২/২০১৫

অণুঅনুভব

গলির ধারে, পথের মোড়ে ছেলেদেরকে আড্ডা দিতে দেখা যেতো। এরা সবাই হাফ প্যান্ট বা থ্রি- কোয়ার্টার প্যান্ট পরা। হাতে মোবাইল। মুখে মামা কালচার। শীতকাল আসার পর এদের একটু কম দেখা যাচ্ছে রাস্তায় সন্ধ্যের পর। আর যাদের দেখা যাচ্ছে, তাদের পরনের প্যান্টও লম্বা হয়ে ফুল-প্যান্টে রূপ নিয়েছে।
#অণুঅনুভব (২৬/১২/২০১৪)

শৈশব


অণু অনুভব: গরব

আর কতো বাণ কষ্ট দিয়ে
তোর সে ষোলো পূর্ণ হবে?
আর কতোটা পোড়লে আমি
তোর সে গরব চূর্ণ হবে!!
...
০২/০১/২০১৬

Wednesday, December 2, 2015

পরানের কথা ৫৬

যখন আমি বেকার
ভালোই বুঝি কে কার
সময় শকট বয়ে নেয়া
দায়িত্ব সব একার্।

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়