Saturday, September 19, 2015

পরানের কথা ০৪৩

আমি কি হায় চিনি আমায়!
ভেতর এবং বাহির,
কলুষ তো খোলসে থাকে 
শুদ্ধটুকুই জাহির!! 
-
১৯/৯/১৫

Thursday, September 17, 2015

পরানের কথা ০৪২

দেখো শুধু লেবাস!
দেখো কভু ভেতর ঘরে?
নীরব কিবা সরব স্বরে
নিত্য করে যে বাস!! 

Thursday, September 10, 2015

অণু-অনুভবঃ আক্ষেপ

চিত্তহীন এক বৃত্ত ঘিরে
তোমার দ্বিত্ব খেয়াল,
স্বপ্ন-সাঁকো গুঁড়িয়ে হায়
তুলছো কাঁটার দেয়াল।
‪#‎আক্ষেপ‬

অণূ-অনুভবঃ নখদর্পণ

আমার বৃত্তে আমার সুখ থাকে না
গৃহকোণে দুঃখটুকুন নখাগ্রে রচে নীড়
নখদর্পণে তাই দুঃখেরই প্রতিচ্ছবি...

অণু-অনুভব (প্রশ্ন)

ট্রিকস এবং পলিটিকসে 
তুমি বেজায় ভালো
জানো তোমার ভেতরবাড়ি
কয়লা-সম কালো?

Friday, September 4, 2015

দহন

মনের ভেতর বন্দি ব্যথা
ছাইচাপা তার দহন,
কেউ দেখে না বাইরে থেকে
সঙ্গোপনে বহন।

বিষের যাতন মন পোড়ে খায়
যায় না তো তা কহন,
চাঁদের আলো যায় না দেখা
সঙ্গী থাকে গ্রহণ।

কৃষ্ণ-সময় জীবন খুঁড়ে
দুঃখবেদী গহন,
মর্ম-ছেঁড়া অনল জ্বলে
চোখ বুজে তা সহন।
-
সো আ প
০৪/৯/১৫






Wednesday, September 2, 2015

পরানের কথা ০৪১



বৃষ্টিটাই কি সৃষ্টিছাড়া
ব্যবস্থা কি নয়?
বৃষ্টি হলেই বিশ্বজুড়ে
এমনটি কি হয়!!

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়