Thursday, July 16, 2015

বিপরীত সে

সে যে আমার জন্যে খুঁড়ে
কূপ
তারই তরে রোজ জ্বেলে যাই
ধূপ।

আমার ভালোয় গা জ্বলে যায়
তার
তার ভাবনায় আমার সময়
পাড়।

সে তো আমায় যায় দিয়ে যায়
শাপ
তার তরে রয় শুভাশীষ এক
ঝাপ।

এমনি করে সে আর আমি
রই
ভেবেই মরি আসল সে যে 
কই?
-
সো আ প
১৬/৭/১৫
(১০ঃ৩৬রা)



Tuesday, July 14, 2015

লিমেরিকঃ অমানবিক



হিংস্রতা আর নির্মমতা পশুকেও  হার মানায়
মানুষ দেখি হামলে পড়ে নির্দয় আঘাত হানায়!
মানবতাবোধ যে কাঁদে
সহনশীলতা কোন ফাঁদে?
মানুষের এই রূপ অমানবিক ছিলো না  জানায়।




পরানের কথা ০৩৮

আমার ভাষা থমকে গেছে
আমি তো আজ বোবা ই
আমরা সবাই নিদয় নিঠুর
ভালোবাসা ডুবাই ।
...
১৪/৭/১৫

Thursday, July 9, 2015

পরানের কথা ০৩৭

ফেসবুকে যায় দেখা ফেস
আসল নকল বুঝা দায়,
মাইন্ডবুকটা চাই যে এবার
মনন বুঝার অভিপ্রায়। 

--

Facebook shows the face
Real or fake no matter
Wanna a Mindbook now
Knowing the mind do matter. 
---
০৯/৭/১৫

Wednesday, July 8, 2015

ভবন পুকুরে



ও খোকা ও খুকুরে
শুনছো তোমরা
দালান ভেঙ্গে পুকুরে!
পুকুরে ডুব সাঁতারে
পাশে দালান?
ঘামাও একটু মাথারে...
°°°°°°°°°°°°°°°°°°
ও ভাই দালানপতিরে
'দুই নম্বরে'
এবার ফেলো যতিরে।
আমজনতার রোষানলে
থাকবে না আর গতি রে!!
°°°°
ছবি: বাংলাদেশ প্রতিদিন
 ০৮/৭/১৫

Monday, July 6, 2015

তোমার ছায়া

তোমার তরে শ্রদ্ধা আমার
হৃদ্য ভক্তি নতি,
তোমায় ভালোবেসে যাবো
সেই হয়েছি ব্রতী।

তুমি আমায় ছায়ায় রাখো
নেইতো কোনো যতি,
তোমার দয়া তোমার মায়া
দেয় জীবনে গতি।

হয়না জানি তোমায় স্মরা 
আমি নাদান অতি,
ক্ষমা করো নিজ গুণে
ওগো জগৎ পতি।
-
০৬/৭/১৫


তুমি

তুমি থাকো এ মনে
থাকো প্রাণের স্পন্দনে,
তোমার আমার পথচলা 
থাকে নিরেট বন্ধনে ||

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়