Tuesday, April 7, 2015

লতিফাঃ সড়ক-দুর্ঘটনা

পথে আহা দুর্ঘটনায় মরছে মানুষ রোজই
হারানো সেই জীবনগুলোর রাখছে না কেউ খোঁজই
মানবজীবন এ যেন নয়
পোকা-সম তা গোনা হয়
কান্না এবং  আর্তনাদে হচ্ছে নাতো কাজই
প্রতিরোধের ব্যবস্থাটা জরুরি তো আজই।

Sunday, April 5, 2015

লতিফাঃ বেকারের বাজেট ভাবনা

সকলস্তরে হচ্ছে দ্বিগুণ বেতনভাতা
সংশ্লিষ্টজন নিচ্ছে বুঝে বাজেটখাতা
বাড়িভাড়া বাজার দর!
কাঁপছি ভয়ে থরথর!!
কেউ আমারে দেয় নাতো সালামী ভাতা
বেকার আমার পাগল বুঝি হয় এ মাথা!

Friday, April 3, 2015

লিমেরিকঃ তোমার স্বপ্ন

তোমায় দেখে মুগ্ধ হৃদয় আঁখি
ভেবেই আকুল কোথায় বলো রাখি
উপমা তো পাইনে খুঁজে
জ্ঞানে বুঝে বা অবুঝে

তোমার স্বপ্ন রোজ আঁখিতে মাখি।
=
০৩/৪/১৫

লতিফাঃ তোমার স্বপ্ন



তোমায় দেখে মুগ্ধ হৃদয় আঁখি
ভেবেই আকুল কোথায় বলো রাখি
উপমা তো পাইনে খুঁজে
জ্ঞানে বুঝে বা অবুঝে
জানলে না হায় তুমি মন-পাখি
তোমার স্বপ্ন রোজ আঁখিতে মাখি।
=
০৩/৪/১৫

থমকে থাকি তোমার উঠোনে



নবমীর চাঁদ আঁধারে মুখ লুকালে
বোধের কোমল জানালা খুলে যায়
আলগোছে
নিভৃত;
ঘুম ভেঙ্গে গেলেও আয়েশটা ধরে রাখি
বৃষ্টিদিনের গরম চায়ের কাপের মতো
যতনে
আদরে।

যতোবার তোমায় দেখি-
দুর্নিবার শিহরণ বাজে হৃদয়তন্ত্রীতে
আলোড়িত বিমুগ্ধ নিজস্ব অলিগলি
কতোবার কণ্ঠনালি ছুঁয়ে যায়-
সুন্দরীতমা
অনন্যা
মোনালিসা
বনলতা
সুরঞ্জনা
লাবণ্য
জয়িতা
কিংবা
দীপাবলী ...

দ্বিধার পাথর-দেয়াল ঠিক বাঁধা হয়ে দাঁড়ায়
কোনো উপমাই ঠেকে না যথার্থ
তোমাকে বুঝাতে
কিছুই বলা হয় না আমার
জানো না তুমি ঘুণাক্ষরেও কিছু।

আমি থমকে থাকি
তোমার উঠোনেই ঘুরেফিরে
আজীবন।
=
০৩/০৪/২০১৫

লতিফাঃ স্মৃতিরা

ভোরের শুচি-স্নিগ্ধ হাওয়ায়
বসে নাগরিক এই দাওয়ায়
ভাবছি কেবল তোমায়,
সেই যে 'একটু আসি' বলে
নিঠুর কবেই গেলে চলে
স্মৃতিরা কি ঘুমায়!
--
০৩/৪/১৫

Thursday, April 2, 2015

লতিফাঃ তোমার তরে ভালোবাসা

চৈতালি বাউরি হাওয়ায়
যায় মনে দিয়ে দোলা,
থাকো যে তুমি  ঘুরেফিরে
দায় তো বড়োই ভোলা ।
তোমার তরে ভালোবাসা
হৃদয় কুটিরে তোলা। 
--
০২/৪/১৫



Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়