Sunday, September 14, 2014

পরানের কথা ০১০

লিখেছেন ১৭ জুলাই ২০১৪, ১৭:২৯ | ছড়া


মৃত্যুশয্যায় বুড়িগঙ্গা
সকরুণ তার কান্না
দূষণের যে মাত্রা বাড়ে
কেউ শুনতে তা পান না।

পরানের কথা ০০৯

লিখেছেন ১৬ জুলাই ২০১৪, ১১:০৬ | ছড়া

ঢাকতে গিয়ে একটি মিথ্যে 
দশটি মিথ্যে লাগে
সত্য কভু দেয় না ধোঁকা
সত্যে হৃদয় জাগে।

পরানের কথা ০০৮

লিখেছেন ১৫ জুলাই ২০১৪, ১০:২৮ | ছড়া




মাঝরাতে কতো কথা 
টকশোয়ের চাঙ্কে
শেষমেশ সার-অসার  সবি 
চলে যায় জাঙ্কে।

পরানের কথা ০০৭

লিখেছেন ১২ জুলাই ২০১৪, ১৪:০৭ | ছড়া



যানজটে স্থবির নগর
ঢাকাবাসী নাকাল
প্রতিশ্রুতির তুবড়ি ছুটে
ফলটা শুধু মাকাল।

পরানের কথা ০০৬

লিখেছেন ১০ জুলাই ২০১৪, ১৫:০১ | ছড়া




বেগ পেয়েছে জীবন অনেক
আবেগ মূল্যহারা
স্বার্থ-টানে সবাই ছুটে
সবেগ পাগলপারা ।

পরানের কথা ০০৫

লিখেছেন ০৯ জুলাই ২০১৪, ২২:১৭ | ছড়া



তেলবাজরা ভালো ছিলো
আছে এবং থাকবে
পাশাপাশি নিরীহদের
অশান্তিতে রাখবে।

পরানের কথা ০০৪

লিখেছেন ০৮ জুলাই ২০১৪, ১৬:১০ | কবিতা




খাদ্যে ভেজাল, কী আর করা
ঔষধ দিয়ে সাড়াবো
ঔষধেও যে ভেজাল ম্যালা
হাত কোথায় বাড়াবো!!

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়