Thursday, May 15, 2014
Tuesday, May 13, 2014
শ্বশুরবাড়ি
শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি
বলে লোকে জানি
শ্বশুরবাড়ি নিয়েই আবার
হরেক কানাকানি।
শ্বশুরবাড়ি পেয়ে কেউবা
যায় ভুলে যায় বাড়ি
শ্বশুর-স্বজন মাথায় থাকে
মা-বাবার শূন্য হাঁড়ি।
শ্বশুরবাড়ির যৌতুকে কেউ
হাঁকায় দামি গাড়ি
ভাই যে পায় না পড়ার খরচ
খবর যে নেই তারি।
বিয়ে করে কেউবা আবার
ঘর-জামাই-এর পদ ধরে
স্বার্থপর হয়ে সে খুব
স্ট্যাটাস রাখতে মদ ধরে।
শ্বশুরবাড়ি পর নয় জেনো
কাছের সেতো আত্মীয়
বউয়ের স্বজন, নিজের সুজন
ভাবতে নেইতো ব্যত্যয়।
শ্বশুরবাড়ি নিজের বাড়ি
ইতর বিশেষ নেই কোনো
বিবেকটাকে সজাগ রেখে
শুদ্ধ সুখের জাল বুনো।
##২০১৪০৫১৩##
বলে লোকে জানি
শ্বশুরবাড়ি নিয়েই আবার
হরেক কানাকানি।
শ্বশুরবাড়ি পেয়ে কেউবা
যায় ভুলে যায় বাড়ি
শ্বশুর-স্বজন মাথায় থাকে
মা-বাবার শূন্য হাঁড়ি।
শ্বশুরবাড়ির যৌতুকে কেউ
হাঁকায় দামি গাড়ি
ভাই যে পায় না পড়ার খরচ
খবর যে নেই তারি।
বিয়ে করে কেউবা আবার
ঘর-জামাই-এর পদ ধরে
স্বার্থপর হয়ে সে খুব
স্ট্যাটাস রাখতে মদ ধরে।
শ্বশুরবাড়ি পর নয় জেনো
কাছের সেতো আত্মীয়
বউয়ের স্বজন, নিজের সুজন
ভাবতে নেইতো ব্যত্যয়।
শ্বশুরবাড়ি নিজের বাড়ি
ইতর বিশেষ নেই কোনো
বিবেকটাকে সজাগ রেখে
শুদ্ধ সুখের জাল বুনো।
##২০১৪০৫১৩##
লিমেরিকঃ সেবা বাণিজ্য
চিকিত্সা আজ সেবা নাকি চিকিত্সা আজ বাণিজ্য?
এ প্রশ্নটা করা বুঝি নয় এখন আর অন্যায্য।
ভুক্তভোগী জানে কী যে জ্বালা
চিকিত্সক এর হৃদয়ে কি তালা?
মমতা, মায়া, সেবার ব্রত আজ সবই কি তা ত্যাজ্য?
##২০১৪০৫১৩##
এ প্রশ্নটা করা বুঝি নয় এখন আর অন্যায্য।
ভুক্তভোগী জানে কী যে জ্বালা
চিকিত্সক এর হৃদয়ে কি তালা?
মমতা, মায়া, সেবার ব্রত আজ সবই কি তা ত্যাজ্য?
##২০১৪০৫১৩##
লিমেরিকঃ কালো টাকা সাদাকরণ
কালো টাকা হয় সাদা কি কোনো যন্ত্রে?
সম্ভব কি তা ঝাড়ফুঁক কিংবা মন্ত্রে?
শোধন চলুক বোধে
তাতেই কালো রোধে
হয় না সাদা ইজম কিংবা তন্ত্রে ।।
##২০১৪০৫১০#
সম্ভব কি তা ঝাড়ফুঁক কিংবা মন্ত্রে?
শোধন চলুক বোধে
তাতেই কালো রোধে
হয় না সাদা ইজম কিংবা তন্ত্রে ।।
##২০১৪০৫১০#
লিমেরিক ঃ কালো টাকা
টাকা কি করে হয় কালো জানেন কি?
গায়ের রঙে টাকার মান নয় মানেন কি?
আসল কালো মানব মন
অবৈধতায় জমায় যে জন
চোখে লজ্জার পর্দাটা টানেন কি?
##২০১৪০৫০৯##
গায়ের রঙে টাকার মান নয় মানেন কি?
আসল কালো মানব মন
অবৈধতায় জমায় যে জন
চোখে লজ্জার পর্দাটা টানেন কি?
##২০১৪০৫০৯##
Sunday, May 11, 2014
Subscribe to:
Posts (Atom)
Featured Post
কষ্টযাপন
তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব
জনপ্রিয়
-
তোমার ওসব গুটির চাল হারাবেই সে খুঁটির তাল উল্টো পথে তোমার তরে না হয় আবার কঠিন কাল!! ১০/৬/১৬
-
এখন তোর সুসময় সুসময় লেপ্টে থাকুক তখনো সবসময়! # প্রার্থনা ০১/৮/১৬
-
মশারি তো নয় শুধু আর রাত্রিবেলার জন্যে দিনের বেলাও পেতে তারে যাই হয়ে যাই হন্যে মশার দাপট অন্তহীন কামানগুলো দন্তহীন মশা মশাই মশাময় আজ...

