Saturday, May 10, 2014

কষ্টের পদাবলি

আমার দুঃখ
বলবো কি আর তারে?
বলতে গিয়ে
দুঃখ  শুধুই বাড়ে।

সে কি বুঝে
কী যে আমার জ্বালা?
কষ্টে কাঁদি
হৃদয় ফালাফালা।

আমার সেতো
আছেই  মহাসুখে
কেবল দাহ
শেল হয়ে এ বুকে।

ভালোবাসার
এই বুঝি এক ধরন
কারো সুখ আর
কারো জীবন-মরণ।
##২০১৪০৪১০(০৩১২র)

Friday, May 9, 2014

এক একটা তাজা প্রাণ লাশ হয়ে যায়




ঝরে যায় অমূল্য জান প্রতিদিন
রাস্তায়
যানের চাপায়
মানুষের জীবন যেনো মশা-মাছির
কিংবা 'কিছুই না'


পিষে যায় প্রতিদিন যন্ত্র-দানব
এক একটা তাজা প্রাণ
যায় হয়ে নিথর মুহূর্তে
বীভৎস লাশ হয়ে ফেরে স্বজনের কাছে
আহা! প্রাণের কী  নিদারুণ অপচয়!!

অথচ
কারো কোনো দায় নেই
নেই কোনো মাথাব্যথা
প্রতিদিন লাশ বাড়ে
      ক্রমান্বয়ে বর্ধিত হয়।

'নিরাপদ সড়ক চাই'
চিৎকার পৌঁছে না
     যেখানে প্রয়োজন।

এক একটা তাজা প্রাণ
লাশ হয়ে যায়
   ভ্রূক্ষেপ নেই কারো!!

সভ্যতা সভ্যতা বলে চিৎকার আমাদের
অধিকার আদায়ে ব্যস্ত সুশীল
আইনতো তার নিজস্ব গতিতেই!!

জীবনের কি নেই অধিকার এতোটুকু
স্বাভাবিক মৃত্যুর (??)

এক একটা তাজা প্রাণ
লাশ হয়ে ঘরে ফেরে
মানুষের জীবন মশা-মাছির
নাকি 'কিছুই না' কিছু!!

এক একটা তাজা প্রাণ
লাশ হয়ে যায়
সংখ্যা দীর্ঘতর ক্রমশঃ
............নেই প্রতিকার।।

##২০১৪০৫০৯##

একটা তুমি

আমার আকাশ

পৃথক আকাশ
         তোমার জন্যে গড়া,
স্নিগ্ধ আবেশ
সুখতা রেশ
          ভালোবাসায় ভরা।

আমার যে চাঁদ
একলা সে চাঁদ
        দেবে তোমায় আলো,
আঁধার ঢেকে
জোছনা মেখে
      বাসবে শুধু ভালো।

আমার বাড়ি
তা আমারি
     আর যে শুধু তোমার,
আমরা দু'জন
কুহু ও কুজন
     প্রেম শুধু বেশুমার।

আমার তুমি
একটা তুমি
      আর কিছু নেই আর,
ছন্দে তালে
আপন পালে
      সময় পারাপার।।

##২০১৪০৫০৯##

Tuesday, May 6, 2014

হাইকু...২

প্রতিক্ষণ ভালোবাসি
জানো যা তারচে' বেশি
দুজন এক সুতোয়।

২০১৪০৫০৬(০২)

Monday, May 5, 2014

হাইকু...০১

রাত কি কেবল তার

অসার অভিসার
ভালোবাসা কাতরায়।
২০১৪০৫০৫(০১)

Friday, May 2, 2014

ভালোবাসার অণু

তোমায় আমি ভালোবাসি
এটাই জেনো ফাইনাল
একটু তোমায় দেখার আশায়
চাতক-সম যায় কাল।

তাও কি তুমি আসবে না আর
রাখবে আমায় তৃষিত
হবে না আর সোনালি ভোর
থাকবে শুধু নিশীথ?

##২০১৪০৫০২##

Thursday, May 1, 2014

লিমেরিক: শ্রমিকের তরে

শ্রমিকের ঘাম ও রক্তে উর্বর শিল্প আজ
বিশ্ব দরবারে নেয় করে স্থান পায় যে তাজ
স্বার্থবাদীদের নানান খেলায়
শ্রমিকের ভাগ্য থাকে হেলায়
নেই সময় শ্রমিকের তরে করবে যে কাজ।
##২০১৪০৫০১##

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়