Saturday, April 5, 2014

লিমেরিকঃ ভালোবাসি তবুও

মুখে মধুর কথা তোমার, অন্তরেতে বিষ
তোমার এমন ভালোবাসায় হারিয়েছি দিশ
ভালোবাসা ঢালো সাক্ষাতে
ঘৃনা বুনো আড়ালে সেইপাতে
ভালোবাসি তোমায় তবু; করি অনেক মিস।।

#সোহেল আহমেদ পরান#
<<২০১৪০৪০৫>>

লিমেরিকঃ হালখাতা

পুরনো হিসেবটা আপডেটেড করে নিতে হালখাতা
মিস্টি দিয়ে মৈত্রীর বন্ধন; নয় কোনো ঝালকথা।
বাংলার ঐতিহ্যটা প্রীতির
বাণিজ্যে বসতিটা নীতির
হালখাতায় সম্প্রীতি ছড়াক; মেলে দিয়ে ডালপাতা।।

# সোহেল আহমেদ পরান #
<<২০১৪০৪০৫>>

Friday, April 4, 2014

লিমেরিকঃ আসল ভেজাল


খাদ্যে ভেজাল; এ ভেজাল খেয়ে অসুখে ভোগা
ঔষধে ভেজাল; নষ্ট চিকিৎসায় আরো রোগা
রক্তেও নাকি দিচ্ছে ভেজাল!
আমার দেশের হলো কী হাল!!
আসল ভেজাল চিন্তায় রয়; আল্লাহ সুমতি যোগা।

#সোহেল আহমেদ পরান#
<২০১৪০৪০৪>

Wednesday, April 2, 2014

লিমেরিকঃ সাগর-রুনি




সাগর-রুনিকে হারিয়েছি-  বছর দুই তো শেষ (!)
খুনি ধরার মেলেছে আশ্বাস; নেই অগ্রগতির লেশ।
মেঘ-এর চাপা কান্না
কেউ শুনতে পান না
কবে হবে বিচার তবে; ঘোচাবে কলঙ্ক এ দেশ!!

<সোহেল আহমেদ পরান>
<<২০১৪০৪০২>>

Tuesday, April 1, 2014

লিমেরিকঃ অটিস্টিকদের জন্য



অটিস্টিকরা পর নয়তো কেউ- তারা আমাদেরই স্বজন
তদুপরি তাদের প্রতি  সহানুভূতিশীল ক'জন?
অটিজমকে শক্তিতে রূপ দিতে
কাছে তাদের টেনে হবে নিতে
প্রাণশক্তি পাক তারা, হবো অটিস্টিকের সুজন।

সোহেল আহমেদ পরান 
<২০১৪০৪০১>

পাদটীকাঃ ০২ এপ্রিল বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস

লিমেরিকঃ তেলবাজের গল্প

তেলবাজরা ভালো ছিলো; আছে এবং থাকবে
পাশাপাশি নিরীহদের অশান্তিতে রাখবে
তেলের জুড়ি মেলা ভার
তেলবাজের জয়জয়কার
তেলে চলে; তেলে গলে; তেলে আশা পাকবে।।

সোহেল আহমেদ পরান
<২০১৪০৪০১>

লিমেরিকঃ মামা কালচার

হাই মামা, হ্যালো মামা; জটিল, জোস মামা চলছে
অবলীলায় বন্ধুরা মামা মামা করে কথা বলছে
মায়ের ভাইকে মামা জানি
বন্ধুর মা কি তবে নানি (?)
মডার্ন মামা কালচার কি বাংলার সংস্কৃতি দলছে (?)।

সোহেল আহমেদ পরান
<২০১৪০৪০১>

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়